সুন্দরবন ইলিশ উৎসব ২০২৫

সুন্দরবন ইলিশ উৎসব ২০২৫
কলকাতা থেকে কলকাতা ২ রাত ৩ দিন
যাওয়া:- ১৫ আগস্ট, শুক্রবার, ২০২৫
ফেরা:- ১৭ আগস্ট রবিবার, ২০২৫
আমাদের বাস – অগাস্ট মাস ভ্যাপসা গরম তাই ধর্মতলা থেকে যাওয়া আসার জন্য থাকবে এসি লাক্সারী বাস
আমাদের রিসর্ট – পাখিরালয়ে বাজেট হোটেল নয় আমরা থাকবো দয়াপুরে রয়্যাল বেঙ্গল রিসর্টে (সব রুম এসি – ফ্যামিলি অনুযায়ী রুম )
আমাদের লঞ্চ – এম ভি মা তারা (নিউ ডিজাইন )
সকলকে ভোর বেলায় বাড়ি থেকে রওনা হতে হবে – তাই সকলের জন্য ওয়েলকাম মানচিস
যেহেতু বর্ষাকাল – তাই সকলের জন্য থাকবে রেইন গিয়ার
সুন্দরবনে খাবার জল খুব খারাপ – তাই সকলের জন্য প্রতিদিন ২ লিটার জলের বোতল
এছাড়াও সকলের জন্য থাকবে – ডেন্টাল কিট এবং শাওয়ার কিট
আর সুন্দরবনের স্পেশাল গিফট – সবার জন্যে
যাত্রা শুরু – শুক্রবার, ১৫ই আগস্ট, ২০২৫ সকাল ৭:৩০ টায় কলকাতা ধর্মতলায় কে সি দাশের সামনে থেকে বাস ছাড়বে
যাত্রা শেষ – রবিবার ১৭ই আগস্ট ২০২৫ সন্ধ্যে ৭ টায় কলকাতা ধর্মতলায় কে সি দাশের সামনে বাস নামাবে
বিঃ দ্রঃ – ধর্মতলা কে সি দাশ ছাড়াও আমাদের বাসের আরেকটি পিক আপ এবং ড্রপ পয়েন্ট হলো সায়েন্স সিটি ফায়ার স্টেশন স্টপেজ । আর জোয়ার ভাটার উপর নির্ভর করে ফেরার সময় সামান্য পরিবর্তন হতে পারে।
যোগাযোগ (হোয়াটস্যাপ) – 9433074880 / 8910073441 / 9432426448*
আমাদের খাওয়া দাওয়া
প্রথম দিন শুক্রবার
বাসে – ওয়েলকাম মানচিস
মালঞ্চে ব্রেকফাস্ট
লঞ্চে ওয়েলকাম ড্রিংক
লাঞ্চে – পুঁই ইলিশ, ইলিশ ভাপা, ইলিশ বেগুনের ঝোল, চিংড়ি মালাইকারী
ডিনারে – ভাত, ডাল, ভাজা, খাসির মাংস
দ্বিতীয় দিন (শনি বার)
লাঞ্চে – ইলিশ দিয়ে কচু শাক, ইলিশ পাতুরি, সর্ষে ইলিশ, পাবদার ঝাল।
ডিনার – ফ্রাইড রাইস, চিলি চিকেন
তৃতীয় দিন (রবিবার )
লাঞ্চে – ইলিশ বিরিয়ানি, চিকেন কষা।
এছাড়াও প্রতিদিন থাকবে বেড টি, ব্রেকফাস্ট, মাছ ভাজা , সফট ড্রিঙ্কস, ইভিনিং স্ন্যাক্স
খাবার জল
সকলের জন্য প্রতিদিন ২ লিটার জলের বোতল। এছাড়াও আমাদের রিসর্ট এবং বোট -এ ২০ লিটার-এর মিনারেল ওয়াটারের জার থাকবে।
আমরা যা যা দেখবো
হ্যামিলটন সাহেবের বাড়ি, রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত বেকন বাংলো, সজনেখালি ওয়াচ টাওয়ার, সুধন্যখালি ওয়াচ টাওয়ার, দোবাঁকি ক্যানোপি ওয়াক, পীরখালি, গাজীখালি, বনবিবি ভারানি।
বিঃ দ্রঃ – যেহেতু এটা আগস্ট মাস অর্থাৎ বর্ষার সময় তাই ওয়েদার খারাপ থাকলে আমাদের ভ্রমণসূচীতে সামান্য পরিবর্তন হতে পারে। সেক্ষেত্রে আপনাদের একান্ত সহযোগিতা কামনা করি।
প্যাকেজে কি কি পাবেন
এসি লাক্সারী বাস – ফ্যামিলি অনুযায়ী এসি রুম – লঞ্চ – প্রতিদিন ২ লিটার জলের বোতল – জঙ্গল সাফারির পার্মিট – গাইড এর খরচ – সমস্ত এন্ট্রি ফি – ঝুমুর নাচ – এবং শুক্রবার ব্রেকফাস্ট থেকে রবিবার লাঞ্চ পর্যন্ত্য খাওয়াদাওয়া।
প্যাকেজে কি কি পাবেন না
জঙ্গল সাফারির সময় ভিডিও ক্যামেরা দিয়ে ভিডিও করার চার্জ। কোনো ব্যাক্তিগত খরচ। ২ লিটারের অতিরিক্ত মিনারেল ওয়াটারের বোতল।
কোথা থেকে যাত্রা শুরু হবে ?
শুক্রবার, ১৫ই আগস্ট, ২০২৫ সকাল ৭ টায় ধর্মতলা কে সি দাস এর কাছে মিলিত হবো। সেখানেই থাকবে আমাদের সুন্দরবন ভ্রমণের এসি লাক্সারী বাস। সকাল ৭:৩০ এ আমাদের বাস ছাড়বে। এরপর বাস সায়েন্স সিটি স্টপেজে দাঁড়াবে। মালঞ্চতে আমরা ব্রেকফাস্ট করবো। সকাল ১০:৩০ টা নাগাদ বাস আমাদের নামবে গঁদখালি বা সোনাখালী ফেরিঘাট। জোয়ার ভাঁটার ওপর নির্ভর করে সোনাখালী বা গঁদখালি ফেরিঘাট থেকেই শুরু হবে আমাদের সুন্দরবন ভ্রমণ। ফেরিঘাটে এসে আমরা আমাদের লঞ্চ – নব রূপে সজ্জিত এম ভি মা তারায় উঠবো। আর পরবর্তী তিনদিন এই জলযানেই আমরা যাত্রা করবো বিশ্বের সবথেকে বৃহত্তম ম্যানগ্রোভের রাজ্যে যেখানকার রাজা রয়্যাল বেঙ্গল টাইগার।
কিভাবে ফিরবো ?
সুন্দরবন ট্যুরের তৃতীয় অর্থাৎ শেষ দিনে লঞ্চে মধ্যাহ্নভোজ পর্ব শেষ করে – জোয়ার ভাঁটার ওপর নির্ভর করে – আমরা ফিরে আসবো গঁদখালি বা সোনাখালী ফেরিঘাটে। এখানেই আমাদের জন্য অপেক্ষা করবে আমাদের এসি লাক্সারী বাস। যাওয়ার মতো একইভাবে ফেরার সময়ও বাস সায়েন্স সিটি ফায়ার স্টেশন স্টপেজে হয়ে আমাদের নামাবে ধর্মতলা কে সি দাশের সামনে (সম্ভাব্য সময় সন্ধ্যে ৭:৩০)।
ফেরার পথে বিকেলের চা পর্ব কিন্তু বাদ যাবে না।
যোগাযোগ (হোয়াটস্যাপ) – 9433074880 / 8910073441 / 9432426448*

